Wednesday, 11 November 2026

একটি হারিয়ে যাওয়া নদী বেহুলা

📚 প্রকাশিত হল আমার গবেষণাধর্মী গ্রন্থ ❤️
একটি হারিয়ে যাওয়া নদী—বেহুলা

লেখক: রূপেশ কুমার সামন্ত

একটি নদী হারিয়ে গেলেও কি হারিয়ে যায় তার ইতিহাস? সময়ের প্রবাহে নদীর গতিপথ বদলায়, বিলুপ্ত হয় পুরনো নদীখাত, পরিবর্তিত হয় জনপদের পরিচয়। তবু স্থাননাম, লোককথা, কিংবদন্তি ও মানুষের স্মৃতিতে থেকে যায় অতীতের নানা সূত্র। সেই সূত্র ধরেই আমার দীর্ঘদিনের অনুসন্ধানের ফসল ‘একটি হারিয়ে যাওয়া নদী—বেহুলা’।

আনন্দের সঙ্গে জানাচ্ছি, পাঁশকুড়া-১ ব্লকের বিডিও মাননীয় মনোজ ভার্মা মহাশয়ের হাত ধরে আজ প্রকাশিত হল আমার এই গবেষণাধর্মী গ্রন্থ।

বাংলার মনসামঙ্গল কাব্যে বেহুলা এক অমর নাম। কিন্তু সাহিত্য ও লোককথার পরিচিতির বাইরেও বেহুলা কি কোনও বাস্তব নদীর স্মৃতি বহন করে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে পাঁশকুড়া, তমলুক ও সংলগ্ন অঞ্চলের প্রাচীন নদীপথ, কংসাবতীর পুরনো প্রবাহ, বিস্মৃত জনপদ, স্থাননাম, জলাশয়, ভূপ্রকৃতি এবং স্থানীয় লোকস্মৃতির নানা দিক অনুসন্ধান করেছি।

প্রায় এক দশকের মাঠসমীক্ষার অভিজ্ঞতা ও সংগৃহীত উপাদানের ভিত্তিতে এই বইয়ে ইতিহাস, ঐতিহাসিক ভূগোল, লোককথা ও কিংবদন্তিকে পাশাপাশি রেখে বেহুলা নদীর সম্ভাব্য অতীতকে অনুধাবনের চেষ্টা করেছি। মনসামঙ্গল কাব্যের বেহুলা এবং গবেষণাধীন নদীকে সরাসরি অভিন্ন বলে চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং ঐতিহাসিক তথ্য ও ভৌগোলিক সূত্রের ভিত্তিতে নতুন অনুসন্ধানের পথ খুঁজে নেওয়াই এই গ্রন্থের উদ্দেশ্য।

আমার কাছে এটি শুধু একটি বই প্রকাশ নয়, পাঁশকুড়া ও বৃহত্তর পূর্ব মেদিনীপুরের বিস্মৃত নদী-ইতিহাস, জনপদের স্মৃতি এবং লোকঐতিহ্যকে সংরক্ষণের এক আন্তরিক প্রয়াস। আশা করি, এই গ্রন্থ পাঠক, ইতিহাস-অনুরাগী ও গবেষকদের মনে নতুন প্রশ্ন জাগাবে এবং আঞ্চলিক ইতিহাসচর্চায় নতুন আলোচনার সূত্রপাত করবে।

গ্রন্থ প্রকাশের এই বিশেষ মুহূর্তে মাননীয় বিডিও মনোজ ভার্মা মহাশয়, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার এই দীর্ঘ গবেষণার যাত্রায় যাঁরা নানাভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমার আগামী দিনের প্রেরণা। 🙏

📖 গ্রন্থ পরিচিতি

- নাম: একটি হারিয়ে যাওয়া নদী—বেহুলা
- লেখক: রূপেশ কুমার সামন্ত
- পৃষ্ঠা: ২৪০
- বাঁধাই: হার্ডকভার
- মূল্য: ৩০০ টাকা (বিশেষ ছাড় উপলব্ধ)

📍 প্রাপ্তিস্থান: দীপিকা বুক স্টল, পাঁশকুড়া

📲 অনলাইনে বই পেতে WhatsApp করুন: 9153099507

বেহুলার হারানো পথের সন্ধানে, ফিরে দেখা আমাদের আঞ্চলিক ইতিহাস। ❤️📚
#CulturalHeritage #Panskura #riverside #history #flood

একটি হারিয়ে যাওয়া নদী বেহুলা

📚 প্রকাশিত হল আমার গবেষণাধর্মী গ্রন্থ ❤️ একটি হারিয়ে যাওয়া নদী—বেহুলা লেখক: রূপেশ কুমার সামন্ত একটি নদী হারিয়ে গেলেও কি হারিয়ে ...