Showing posts with label Bengali Poetry. Show all posts
Showing posts with label Bengali Poetry. Show all posts

Wednesday, 26 February 2025

আগুনের পরশমণি




আজকের এই সুন্দর সন্ধ্যায় আলোর মেলায় উদ্ভাসিত এ দীগন্ত। সবাই মিলেছে আজ উৎসবে! মেঘহীন নির্মল আকাশ, হিমেল বাতাস! এই আরক্তিম সন্ধ্যায় মিশে যাক চাঁদের জোৎস্না ধারা! গোধূলীর রঙ মাখা সন্ধ্যা আরও আলোকিত হোক সান্ধ্য-প্রদীপের অগ্নিশিখায়। আগুনের পরশমনিতে পবিত্র হোক আমাদের হৃদয়। 

     

হে অগ্নি! তুমি যথার্থ কল্যান লাভের জন্য আমাদের সুপথে সঞ্চালিত করো। তোমাকে বহুতর নতিবাক্য নিবেদন করছি, আগুন আমাদের সমস্ত দীনতাকে দগ্ধ করুক। পরশমনির মতো আগুনের স্পর্শ আমাদের পবিত্র করে মহৎ জীবনের যোগ্য করে তুলুক।


আমাকে নিয়ে চলো অসত্য থেকে সত্যে, অন্ধকার থেকে আলোকে, মৃত্যু থেকে অমৃতে। এই অনিত্য মৃত্যুময় জগৎ থেকে আমাকে শাশ্বত আনন্দের জগতে নিয়ে চলো। তোমার করুণার দীপ্তিতে আমার অন্তরাত্মা সত্যের আলোকে উদ্ভাসিত হয়ে উঠুক। 


অসতো মা সদাময়

তমসো মা জ্যোতির্গময়

মৃত্যোমা অমৃতং গময়

ওম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ



Saturday, 22 September 2018

Bengali love poetry- "তুমি" @rupesh

--- -- -তুমি- -- ---
@ রূপেশ সামন্ত
হঠাৎ দেখি আগল খুলে
হারিয়ে গেছ তুমি,
খুঁজছি আমি স্বপ্ন ডানায়
আকাশ হতে ভূমি।

মিলিয়ে গিয়ে ফল্গু ধারায়
তুলছি আমি লহর,
হয়তো তুমি ছদ্মবেশী
ঘোমটা টানা গহ্বর।
জুঝছি আমি ঢেউয়ের তালে
ভলগা পাড়ের স্রোতে,
হয়তো পাবো হাসির রেখা
মুক্তো ঝরা ঠোঁটে।
নয়ন মেলে খুঁজছি তোমায়
নিলগিরির চূড়ায়,
তুফান তুলে রূপের ডালি
আসবে ভেসে ভেলায়।
জাগছি আমি নিশুত রাতে
দুধসাগরের তলে,
হয়তো সেথায় ভিজব বলে
তোমার চোখের জলে।
পেয়েছি খোঁজ ভুবন মাঝে
বিলীন হয়ে সাথে,
জন্ম দিয়ে ধ্বংস দেখাও
হিসেব কষে হাতে।
সত্যি, না কি মিথ্যা এসব
পাইনি কিছুই ভেবে!
ভাবছি শুধুই একলা মনে
স্বপ্ন, না কি জেগে!
@রূপেশ সামন্ত/ ২২.০৯.১৮

Sunday, 5 August 2018

Bengali Love Poetry- মেঘতন্দ্রা









-----  ---মেঘতন্দ্রা---  -----
তুমিই তো সেই গোপন চারিনী!
.
জাহ্নবীর তীরে, বাঁশির রাগিনী সুরে
তোমার উদ্ভাস বিশ্ব হৃদয় জুড়ে।
.
ব্যাকুল বাতাস, রেখে যায় আভাস
লক্ষ বছরের ঘ্রাণে তোমারই বাস।
.
ঝুম ঝুম ঝুমুরে, অন্ধকার তিমিরে
পশিলে প্রেমের আহ্বান কর্ণ কুহরে।
.
স্পর্শ্বে পাথর তরু, বান ডাকে মরু
পৃথিবীটা কেমন বদলে যাওয়া শুরু।
.
গন্ধরাজ সাঁঝে, মালভূমির ভাঁজে
ডাক দিয়ে বান মুখ ঢাকো লাজে।
.
আকাঙ্খার ক্লিওপেট্রা, হেরিলে নিদ্রা
গহীন আকাশে তুমিই মোর মেঘতন্দ্রা।

@ রূপেশ সামন্ত ০১/০৮/২০১৮

Saturday, 5 May 2018

মেট্রো সভ্যতা: একটি অসাধারণ বাংলা কবিতা



---মেট্রো সভ্যতা---

মা এঁকে দেয় একটি চুমু
নিজের ছেলের ঠোঁটে,
বাবা এসে জড়িয়ে ধরে
আদর করার চোটে।

খুশিতে ছেলে আত্মহারা
নাচে আপন তালে,
চায়না তখন বাবার চুমু
পড়ুক মায়ের গালে।

হোলাম মোরা সভ্য সেদিন
আড়ালেতে যৌন ক্রিয়া,
বড়াই করি মানুষ বলে
পশু করে ইতর ক্রীড়া।

মেট্রো মাঝে জড়িয়ে চুমু
মুখটি লুকায় সভ্যতা,
তাই দেখে মারতে ছোটা
সেটাও এক অসভ্যতা।

-শ্রী রূপেশ কুমার সামন্ত/ ০৪.০৫.১৮

TRANSLATION IN ENGLISH

--- Metro civilization---
Mom gives a kiss
In her son's lip,
Father came
And embraced deep.

Happy boy dances
In his own step,
Not wants father's kiss
In his mom's cheek.

We’re civilized
While sex in secret,
We proudly say
Animal makes open sex.

Hugging and kissing in Metro
Are a matter of non-civilization,
Abusing is also
A matter of non-civilization.
 


বাংলাদেশের ভারত বিরোধিতা: আবেগ না রাষ্ট্রবুদ্ধি?

বাংলাদেশের ভারত বিরোধিতা: আবেগ না রাষ্ট্রবুদ্ধি? ✍️ রূপেশ কুমার সামন্ত  বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে সাম্প্রতিক কালে ভা...