Showing posts with label Essay. Show all posts
Showing posts with label Essay. Show all posts

Friday, 9 May 2025

বাংলাদেশীদের এই ভারত বিদ্বেষ কাম্য নয়

 সেদিন ভারত ছিল প্রথম রাস্ট্র, যারা বাংলাদেশকে প্রথম স্বাধীন রাস্ট্রের স্বীকৃতি দিয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয় রক্ষার একটি রক্তাক্ত সংগ্রাম। সেদিন বাংলাদেশের অবর্ণনীয়  বিপর্যয়ে পাশে দাঁড়িয়ে ছিল একমাত্র ভারত।


সেদিন বাংলাদেশের প্রায় ৩০ লক্ষ মানুষ শহীদ হন (সরকারি হিসাব)। 


২ থেকে ৪ লক্ষ নারী পাকিস্তানি বাহিনীর হাতে ধর্ষণের শিকার হন। 


১ কোটিরও বেশি মানুষ ভারতে আশ্রয় নেয়, যারা উদ্বাস্তু জীবন যাপন করে দীর্ঘদিন।


শিল্পকারখানা, রেলপথ, সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ অধিকাংশ অবকাঠামো পূর্ব-পরিকল্পিত ভাবে ধ্বংস করে দেয় পাকিস্তান, যাতে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে বেকায়দায় পড়ে। 


বুদ্ধিজীবী নিধনের মাধ্যমে বাংলাদেশকে ভবিষ্যতের নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়।


সেদিন বাংলাদেশের বিপর্যয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভারত লড়াই করেছিল। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানের পরাজয় সূচিত হয়। ভারতের হাতে বন্দী হয় পাকিস্তানের ৯৩ হাজার সৈন্য। বাংলাদেশকে স্বাধীন রাস্ট্র রূপে ঘোষণা করা হয়।


কিছু নিন্দুক এখনও নির্লজ্জ ভাবে বলে চলেছে, সেদিন ভারত নাকি নিজেদের স্বার্থেই বাংলাদেশের হয়ে লড়াই করেছে। তাহলে প্রশ্ন একটাই, সেদিন পাকিদের দ্বারা চার লাখ বাংলাদেশি মা-বোনের ধর্ষন আর ৩০ লাখ নরহত্যার বিরুদ্ধে বাংলাদেশের কোন স্বার্থ ছিল না?


Gary J. Bass এর লেখা একবার পড়লেই পাকিদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের লোম খাড়া হয়ে যাওয়া উচিৎ। তাঁর লেখা “The Blood Telegram” গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনীর যৌন সহিংসতার মাত্রা বর্ণনায় বলা হয়েছে যে: “Some women were raped dozens of times, even as much as 70 or 80 times...”


সেদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরও বাংলাদেশে বসেই পাকিস্তান পন্থী মিডিয়াগুলো রেডিওয় নির্লজ্জ ভাবে প্রচার করে যাচ্ছিল, পাকিস্তান নাকি একের পর এক ভারতের কলকাতা, আসাম, ত্রিপুরা দখল করে নিচ্ছে! বড্ড হাস্যকর। 


পাকিস্তান পন্থী মিডিয়াও সেদিন পাকিস্তানকে বাঁচাতে পারেনি। সেদিন পাকিস্তানের জেনারেল নিয়াজি ভারতের জেনারেল জগজিত সিং অরোরার সামনে মাথা নত করে আত্মসমর্পনের দলিলে স্বাক্ষর করেছিল। নিজেদের মা-বোনেদের ধর্ষণকারী, গনহত্যাকারী পাকিদের পক্ষ নেওয়ার পূর্বে একটু অন্তত লজ্জিত হও, বাংলাদেশী মিডিয়া (কিছু)।


© রূপেশ সামন্ত


Wednesday, 22 August 2018

Essay- Penalty in School


----বিদ্যালয়ে শাস্তির সেকাল-----
স্কুল জীবনে প্রতিটি মানুষ কোন না কোন সময় শিক্ষকের শাস্তির সম্মুখীন হয়েছেন সে শাস্তি শারিরীক পীড়নও হতে পারে, বা মানসিক পীড়নও হতে পারে যদিও বর্তমানে শারিরীক মানসিক পীড়ন বা শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ যাইহোক, স্কুল জীবনের কথা মনে পড়লে শিক্ষকদের নানান রঙের শাস্তির কথা একে একে মনের কোনে ভীড় করে
-----দৈহিক শাস্তি-----
. রৌদ্রে সারা দিন দাঁড় করিয়ে রাখা
. কান ধরে ওঠ বোস করানো
. হাঁটুর উপর ভর দিয়ে বসিয়ে রাখা
. হাঁটুর নিচে গুটি দিয়ে বসিয়ে রাখা
. বেঞ্চের ওপর কান ধরে দাঁড় করিয়ে রাখা
. সারা শরীরে বেত্রাঘাত
. ত্বকের উপর চিমটি কাটা
. চুল ধরে হ্যাঁচকা টানা
. হাত তুলে দাঁড় করিয়ে রাখা
১০. কান মুলে দেওয়া
১১. স্কুল ব্যাগ মাথার উপর ধরে রাখতে বলা
১২. চেয়ার এর মতো করে দাঁড় করিয়ে রাখা
১৩. পায়ের তলা দিয়ে হাত নিয়ে কান ধরে রাখা
১৪. অপরাধের জন্য স্কুল চত্বর ছাত্রকে দিয়ে পরিষ্কার করান
১৫. স্কুলের মাঠে বা বারান্দায় ছাত্রকে দৌড় করানো
১৬. ছাত্র-ছাত্রীর দিকে চক/ডাস্টার ছুড়ে মারা
১৭. হাতের আঙ্গুলের ফাঁকে কলম দিয়ে মোচড় দেওয়া
১৮. ঘাড় ধাক্কা দেওয়া
১৯. চেয়ার বা টেবিলের নীচে মাথা দিয়ে দাঁড় করানো
২০. এক পায়ে দাঁড় করিয়ে রাখা
২১. প্রচুর জল খাওয়ানো
২২. দুই হাত তুলে দাঁড়িয়ে থাকা
২৩. হাতের তালুতে গরম পাথর টুকরো রাখা
২৪. বারান্দায় হামাগুড়ি দেওয়ানো
২৫. হাতের তালুতেপ্রসাদদেওয়া
-----মানসিক শাস্তি-----
. গালাগালি করা বা অপদস্থ করা
. ছাত্রকে ক্লাসের মধ্যে প্রবল বকাবকি করা
. স্কুল থেকে বহিস্কার করা
. ছাত্রের গায়ের পোষাক খুলে নেওয়া
. অন্য ক্লাসে ছাত্রটিকে নিয়ে গিয়ে অপমান করা
. অন্য ছাত্রকে দিয়ে ছাত্রকে চড় মারা
. পিঠে বা গলায়আমি---’ ঝুলিয়ে সারা স্কুল ঘোরানো
. বাড়ি পাঠিয়ে দেওয়া বা স্কুল থেকে বের করে দেওয়া
. অভিভাবকদের স্কুলে ডেকে পাঠানো
১০. ছাত্রের অপরাধ জানিয় অভিভাবককে চিঠি পাঠানো
১১. অভিভাবকের কাছ থেকে অপরাধের বিষয়ে চিঠি আনতে বলা
১২. টিফিনের বা ছুটির পরও ছুটি না দেওয়া
১৩. স্কুলের ঘরে বন্ধ করে রাখা
১৪. ছাত্রকে ক্লাসরুমের মেঝেতে বসতে বাধ্য করা
১৫. ছাত্রকে প্রধান শিক্ষকের কাছে পাঠানো
১৬. ডাইরিতে সতর্কবার্তা লিখে রাখা
১৭. টিসি দেওয়ার ভয় দেখানো
১৮. জরিমানা করা
১৯. পরীক্ষায় নম্বর কেটে নেওয়া
২০. স্কুলে খেলাধুলো করতে না দেওয়া
২১. দেরি হলে স্কুল গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা
২২. ইচ্ছাকৃত বেশি হোমওয়ার্ক দেওয়া
২৩ ক্লাসে ঢুকতে না দেওয়া
২৪. ক্লাস রুমের গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা
২৫. চুল কেটে দেওয়া
লেখক- রূপেশ কুমার সামন্ত/ ০৫.০৪.২০১৮]

বাংলাদেশের ভারত বিরোধিতা: আবেগ না রাষ্ট্রবুদ্ধি?

বাংলাদেশের ভারত বিরোধিতা: আবেগ না রাষ্ট্রবুদ্ধি? ✍️ রূপেশ কুমার সামন্ত  বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে সাম্প্রতিক কালে ভা...