Wednesday, 22 August 2018

Art & Culture


ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান/ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান/ আমার আপনহারা প্রাণ   আমার   বাঁধন-ছেড়া প্রাণ॥


         ‘সে কি আমায় নেবে চিনে/ এই নব ফাল্গুনের দিনে-জানিনে…?’ বসন্তের এই উথাল-পাথাল উদাসি হাওয়ায় আজ ভেসে যায় বাঁধনছেড়া প্রাণ। ফাগুনের রঙ হৃদয়ে এঁকে দেয় নিসর্গের অন্য এক অনুভূতি। একঝলক মিঠেল হাওয়া ভালো লাগার পরশ বুলিয়ে দেয় হৃদয়ের অলিগলিতে। পাতার আড়ালে লুকিয়ে থাকা কোকিলের কুহু কুহু মন ছুঁয়ে যায়, হৃদয় ভরে যায় শেষ বসন্তের ঘ্রাণে। জীবনের সব দুঃখ বেদনা, ক্লান্তি-শ্রান্তি ভুলিয়ে দেয় বাসন্তির দখিনা হাওয়া। ফুল ফুটবার এই পুলকিত দিনে কাননে কাননে পারিজাতের রঙের কোলাহলে চারদিক পরিপূর্ণ। কচিপাতায় আলোর নাচনের মতোই আজ বাঙালির মনে লেগেছে দোলা। শীতের খোলসে ঢুকে থাকা প্রকৃতির স্পর্শে জেগে উঠেছে আজ পলাশ, শিমুল। গাছে ফাগুনের আগুন রঙের খেলা। ঝরা পাতার শুকনো নুপূরের নিক্কন, প্রকৃতির মিলনে সেজেছে মধুর বসন্তে। বসন্ত নিয়ে আসে পূর্ণতা। বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। বসন্ত মানেই একে অপরের হাত ধরে হেঁটে চলা। প্রকৃতির এই নান্দনিক মোহনায় নিসর্গে ভেসে যাওয়া। বসন্ত মানেই হৃদয়ে ফাগুনের দোলা- ফাগুন হাওয়ায়…
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দা।ন।
আমার আপনহারা প্রাণ   আমার   বাঁধন-ছেড়া প্রাণ॥
তোমার   অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে,
তোমার   ঝাউয়ের দোলে
মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান॥

No comments:

Post a Comment

বাংলাদেশের ভারত বিরোধিতা: আবেগ না রাষ্ট্রবুদ্ধি?

বাংলাদেশের ভারত বিরোধিতা: আবেগ না রাষ্ট্রবুদ্ধি? ✍️ রূপেশ কুমার সামন্ত  বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে সাম্প্রতিক কালে ভা...