নিউইয়র্কের ১৮৭ জন করোনভাইরাস রোগীর উপর পরীক্ষা করার
পরে বিজ্ঞানীরা একটি সম্ভাব্য নতুন চিকিৎসা পদ্ধতি আবিস্কার করেছে। এক্ষেত্রে চিকিৎসকেরা ফ্যামোটিডিন নামক এন্টাসিড ব্যবহার করছেন।
ওষুধটি বহুল ব্যবহৃত এন্টাসিড। দাম মাত্র ৪০ পয়সা। কোভিড -১৯ এর সম্ভাব্য নতুন চিকিৎসা
হিসাবে আগামী দিনে এই ওষুধ যুগান্তকারী হতে চলেছে বলে ডাক্তারদের একাংশের অভিমত। কেন্দ্রীয়
সরকার ইতিমধ্যে এই ওষুধ মজুতের নির্দেশ দিয়েছে বলে খবরে প্রকাশ। মার্চের মাঝামাঝি সময়ে,
নিউইয়র্কের নর্থ ওয়েল হাসপাতালের করোনভাইরাস-পজিটিভ রোগীদের ফামোটিডিন দেওয়া হয়। ওষুধটি
প্রথম পরীক্ষা মূলক প্রয়োগ করা হয়েছিল চীনের উহান শহরে, যেখানে করোনাভাইরাসের উদ্ভব
হয়েছিল। সেখানে, এই ওষুধ প্রয়োগে রুগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছিলেন। প্রতিবেদন অনুসারে,
নর্থওয়েল হাস্পাতালের ১৮৭ জন রোগীকে ফ্যামোটিডিন দেওয়া হয়। ডোজ ছিল বাজারে প্রাপ্ত
ওষুধের নয় গুন। ফলাফলের রিপোর্ট এখনও অপ্রকাশিত রেখেছেন। রিপোর্ট দ্রুত প্রকাশিত হবে।
আশায় গোটা বিশ্ব।
Subscribe to:
Post Comments (Atom)
বাংলাদেশের ভারত বিরোধিতা: আবেগ না রাষ্ট্রবুদ্ধি?
বাংলাদেশের ভারত বিরোধিতা: আবেগ না রাষ্ট্রবুদ্ধি? ✍️ রূপেশ কুমার সামন্ত বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে সাম্প্রতিক কালে ভা...
-
----- HISTORY OF PANSKURA [WB, INDIA] [PART-1] ----- Rupesh Samantha Netaji Subhas Chandra Bose came to Panskura in ...
-
-----মাহে রমযান----- শ্রী রূপেশ কুমার সামন্ত/ রমযানের শান্তির বানী, নব-প্রভাতের বানী অনুরণিত হয় কাজী নজরুল ইসলামের লেখনীতেও। ‘...
-
Types of Santali Marriage Santali marriage is called ‛ Bapla'. Santals are forbidden to marry within their same clan. In S...

No comments:
Post a Comment